Shipping
Shipping available inside Dhaka city 24 hours and outside of Dhaka city 72 Hours.
Overseas Shipping Available on Full payment in advance via VISA or MASTERCARD or ONLINE BANK PAYMENT. Can contact at zibrilltd@gmail.com
৳ 15,330.00 Original price was: ৳ 15,330.00.৳ 10,550.00Current price is: ৳ 10,550.00.
মাওলানা মো: আমিনুল ইসলাম এর এই “তফসীরে নূরুল কোরআন” বাংলায় সর্বপ্রথম ‘মৌলিক, পূর্ণাঙ্গ ও সুবৃহৎ’ তাফসীর। ৩০ খন্ডে রচিত এই তাফসীরের পৃষ্ঠা সংখ্যা এগারো হাজারেরও অধিক। বাংলা ভাষাভাষিদের জন্য এ এক গৌরবের বিষয়।
গ্রন্থটির শুরু হয়েছে সুদীর্ঘ ভুমিকা ও এরপরই সুদীর্ঘ(প্রায় ১৬৫ পৃষ্ঠা) জ্ঞানগর্ভ “অবতরণিকা” দ্বারা। অবতরণিকা অংশটি অত্যন্ত বিস্তারিত ও ব্যাপক জরুরী। প্রত্যেক নতুন পাঠক এর জন্য জরুরী এ অংশের দ্বারা তাফসীর শাস্ত্রের বিষয়ে ধারণা পরিষ্কার হবে ইন শা আল্লাহ। এরপর শুরু হয়েছে সুরার তাফসীর অংশ। এরপর শুরু হয়েছে,
– শানে নজুল
– ফাজায়েলুল কোরআন
– তরজমা
– পূর্ববর্তী সুরার সাথে সম্পর্ক
– তাফসীরুল কোরআন
প্রতি আয়াতের সুবিশাল এবং সহজবোধ্য ব্যাখ্যা রয়েছে। ইখতিলাফি বিষয়ে সকল পক্ষের মতামত সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে। টিকা দেয়া আছে। দলিল প্রমাণের বিস্তারিত পাওয়া যাবে টিকায়। ব্যাপক ও বিস্তারিত ব্যাখ্যা সংকলিত এ তাফসীর গ্রন্থটি একটি মৌলিক রচনা তো বটেই সাথেসাথে বিভিন্ন প্রসিদ্ধ তাফসীর গ্রন্থগুলোর নির্যাস। এই তাফসীরে যে সকল গ্রন্থের সাহায্য নেয়া হয়েছে তন্মধ্যে কিছু হলো,
– তাফসীরে কবীর
– তাফসীরে ইবনে কাসির
– তাফসীরে রুহুল মায়ানী
– তাফসীরে মাজহারী
– তাফসীরে বায়যাবী
– তাফসীরে জালালাইন
– কাসাসুল কোরআন
– উলুমুল কোরআন ইত্যাদি
ঝকঝকে ছাপা ও মজবুত হার্ড কভার তাফসীরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আরবি কিতাবগুলো সুন্দর বাইন্ডিং দেখে প্রায়ই আফসোস হয়, কারণ, বাংলায় ছাপা কিতাবাদি সাধারণত এতো উন্নত ও চোখধাধানো বাইন্ডিং এ দেখা যায়না। তাফসীরে নূরুল কোরআন এই আফসোস কিছুটা হলেও এই আফসোস পুষিয়ে দিয়েছে।
লেখক পরিচিতঃ
~~~~~~~~~~~
হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, সম্পাদক, মাসিক আল-বালাগ, তফসীরকার রেডিও বাংলাদেশ, বহু গ্রন্থ প্রণেতা, সভাপতি বাংলাদেশ ওলামা পরিষদ, সদস্য ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরস বোর্ড, ইমাম ও খতীব লালবাগ শাহী মসজিদ।
তাফসীরে নুরুল কোরআন লেখকের অনেক ভালোবাসা ও নিষ্ঠার ফসল। গ্রন্থটিকে পূর্ণতা দিতে লেখক জ্ঞানসমুদ্রে ডুব দিয়ে দু’হাত ভরে বাছাইকৃত ধনভান্ডার আনতে কোনো কার্পণ্য করেননি। এ বিষয়ে তারই লিখিত একটি কবিতা উল্লেখ করছি যেন পাঠক হৃদয় লেখকের অনুভূতি, আকুলতা কিছুটা হলেও বুঝতে পারে।
“আমি তো পাপী; তব নাম যে গাফফার,
হে আল্লাহ,
আমি তো দোষী, তব নাম যে সাত্তার,
হে আল্লাহ।।
আমি যেন লভিতে পারি,
তোমার ক্ষমা,
সবই তোমার দয়া খোদা,
তোমার মহিমা।।
যখন আমি, আঁধার কবরে,
থাকবো সাথী হারা,
আসে যেন তোমার মাগফেরাতের,
আলোর ধারা।।
রোজ হাশরে আসবে সবাই,
আমলনামা হাতে
হাজির হবে এই ফকীর তফসীরে
কোরআন সাথে।।”
লেখকের দোজাহানের উত্তম বিনিময় ও উচ্চ মর্যাদা কামনা করি।
📙 তফসীরে নূরুল কোরআন (১-৩০ খন্ড সেট )
লেখক : মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম রহ.
🔹তাফসীর গন্থের হাদিয়া -১৫,৩৩০ ৳
▪️বিশেষ অফার মূল্য -১০,৫৫০ টাকা
তাফসীরের কিতাবটি নিতে ইনবক্সে মেসেজ করুন
অথবা ফোন করুনঃ ☎ 01737192072
—————————————
♦ঢাকা শহরে ক্যাশ অন ডেলিভারি।
♦ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে বই পাঠানো হয়।
♦২/৩ দিনের মধ্যে পেয়ে যাবেন অর্ডারকৃত বইটি।
♦ সার্বহ্মনিক যোগাযোগ করি আমরা কাস্টমারের সাথে,বইটি পেয়েছে কিনা
একজন পাঠকের মন্তব্যঃ
~~~~~
কোরআনের ব্যাখ্যা ও রাসুল সাঃ এর সীরাত কিয়ামত পর্যন্ত যতই লেখা হোক না কেনো এর সম্পূর্ণ ব্যাখ্যা করা অসম্ভব। কালি ফুড়িয়ে যাবে তথা রব্বুল আলামিনের হিকমাহ এর ব্যাখ্যা শেষ হবে না।
তদুপরি, যতটুকু সম্ভব জ্ঞান অর্জনের জন্য তাফসীর পড়া অবশ্য কর্তব্য। সকল প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য তাফসীর পড়ুন। একটি পড়েই থেমে যাবেন না। কোরআনের সৌন্দর্য বুঝুন। কোরআনের শিক্ষায় জীবন সৌন্দর্যমন্ডিত করার ক্ষেত্রে “তফসীরে নূরুল কোরআন” হতে পারে উত্তম এক সহয়িকা।
Shipping available inside Dhaka city 24 hours and outside of Dhaka city 72 Hours.
Overseas Shipping Available on Full payment in advance via VISA or MASTERCARD or ONLINE BANK PAYMENT. Can contact at zibrilltd@gmail.com
Reviews
There are no reviews yet.